শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:৩২:০৬

মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ ১

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন আব্দুল মন্নান (৫০) নামের এক ব্যক্তি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামে সোনাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল মন্নান ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে যান আব্দুল মন্নান। একপর্যায়ে নদীর পানির তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে ভেসে যান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীর বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় সন্ধান চালিয়েও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এদিকে আব্দুল মন্নান নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়ভাবে সন্ধান অব্যাহত রাখার পাশাপাশি তাঁকে দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ ১

বিস্তারিত কমেন্টে