মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩১:২৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৪৬
শেয়ার: mail
মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি ও নানাবিধ অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অনিয়মের প্রতিকার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকেরা। এর আগে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার ফি, শিক্ষার্থীদের বেতনের টাকা আত্মসাৎ, এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়, প্রশংসাপত্র বাবদ আদায়কৃত অর্থ প্রতিষ্ঠানে জমা না দেওয়া এবং ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রাতিষ্ঠানিক তহবিল তছরুপের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৬ সালের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার ফি এবং শিক্ষার্থীদের মাসিক বেতন ওয়েবসাইটের মাধ্যমে পরিশোধের জন্য যথাসময়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলামের কাছে নগদ অর্থ জমা দেওয়া হয়। তবে পরবর্তীতে শিক্ষার্থীদের আইডি অনলাইনে যাচাই করে দেখা যায়, ফি ও বেতন বকেয়া হিসেবে প্রদর্শিত হচ্ছে।

এ ছাড়া ২০১৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ধরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত আদায়কৃত অর্থ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা না দিয়ে প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১২ বছরে শিক্ষার্থীদের প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল) প্রদান বাবদ আড়াই লাখ থেকে প্রায় তিন লাখ টাকা আদায় করা হলেও তা প্রতিষ্ঠানের তহবিলে জমা করা হয়নি। পাশাপাশি বিভিন্ন ভুয়া ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য। ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে এসবের কোনো সত্যতা পায়নি।’

এ বিষয়ে বক্তব্য জানতে মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

বিস্তারিত কমেন্টে