সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৭:০৩
শিরোনাম
● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● সুন্দরবনে মুক্তিপণের জন্য জিম্মি ৪ জেলে, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয় বার্মিজ অজগর উদ্ধার, উৎস নিয়ে কৌতূহল ● তিন দিনে বাংলাদেশ-রিয়াদের ১০ ফ্লাইট বাতিল ● সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ● কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মূর্তি চুরি, আটক ৪ ● ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের ● দায়সারা আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ক্ষুব্ধ শিক্ষার্থীরা ● সুন্দরবনে মুক্তিপণের জন্য জিম্মি ৪ জেলে, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ● নাটোরের বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

দিল্লিতে নিজ বাসায় তরুণী মডেলকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২:৩২
শেয়ার: mail
দিল্লিতে নিজ বাসায় তরুণী মডেলকে ছুরিকাঘাতে হত্যা

ভারতের রাজধানী দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় মুসকানের ওপর এই নৃশংস হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর জিম ট্রেনার ইমরানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে। হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার সময় মুসকানের চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর জখমের কারণে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে। এর পাশাপাশি ভবনের চারপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে।

নিহত মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবার ছোট। ঘটনার সময় তাঁর বড় বোন চণ্ডীগড়ে অবস্থান করছিলেন। তিনি মুঠোফোনে আমানকে দ্রুত মুসকানের বাসায় যাওয়ার জন্য বলেন।

আমানের দাবি, মুসকানের বোনেরা জানিয়েছেন যে অভিযুক্ত ইমরান এর আগেও মুসকানকে নানাভাবে হয়রানি করেছিলেন। অতীতের সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, কোনো পূর্বশত্রুতা ছিল কি না এবং হত্যাকাণ্ডে অভিযুক্তের ভূমিকা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দিল্লিতে নিজ বাসায় তরুণী মডেলকে ছুরিকাঘাতে হত্যা

বিস্তারিত কমেন্টে