বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২১:৫৫

৫৪ বছর বয়সে বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা বানু

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:৩৫
শেয়ার: mail
৫৪ বছর বয়সে বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা বানু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

৫৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হুমায়রা বানু। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে তোলা বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই শুভ পরিণয়ের খবর ভক্তদের জানিয়েছেন তিনি। তবে প্রকাশিত ছবিগুলোতে তাঁর স্বামীর মুখ আড়াল রাখা হয়েছে এবং তাঁর পরিচয় বা বিয়ের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে হুমায়রা নিজের অনুভূতির কথা প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, মানুষ অনেক সময় নিজের ভবিষ্যৎ নিয়ে একরকম পরিকল্পনা করলেও সৃষ্টিকর্তার পরিকল্পনা থাকে ভিন্ন। সৃষ্টিকর্তার ওপর গভীর আস্থার কথা জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, আল্লাহ যখন কোনো কিছু ঘটানোর সিদ্ধান্ত নেন, তখন সেই গন্তব্যে পৌঁছানোর পথও সহজ করে দেন।

হুমায়রার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত ও শোবিজ অঙ্গনের সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। সবাই তাঁর নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

পাকিস্তানের টেলিভিশন নাটকের অত্যন্ত পরিচিত মুখ হুমায়রা বানু। দীর্ঘ অভিনয়জীবনে তিনি বৈচিত্র্যময় বহু চরিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে নাটকে মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি ও ভালোবাসা অর্জন করেছেন।

হুমায়রা অভিনীত জনপ্রিয় ড্রামা সিরিয়ালগুলোর মধ্যে ‘রং মহল’, ‘ইশক জালেবি’, ‘চৌধুরী অ্যান্ড সন্স’, ‘জান্নাত সে আগে’, ‘মেহরুম’ ও ‘জান নিসার’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৫৪ বছর বয়সে বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা বানু

বিস্তারিত কমেন্টে