বাংলাদেশ ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ছবিঃপ্রধানমন্ত্রী তারেক রহমান (সংগৃহীত)

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাক্ষাৎকালে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীতে স্কুল সময়ের যানজট কীভাবে কমানো যায় এবং এ ক্ষেত্রে কী ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা তৈরি করে দ্রুত উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় ১০০টি গাড়ি একসঙ্গে স্কুলের সামনে জড়ো হয়, যা ভয়াবহ যানজট সৃষ্টি করে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে শিক্ষামন্ত্রীর সাক্ষাতের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্কুল সময়ের যানজট কমাতে বিকল্প ব্যবস্থা খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০৪:৩৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬