বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:১৮:৩২

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৪৯
শেয়ার: mail
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতের কিংবদন্তি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (২৫ আগস্ট) তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সংগীতের গণ্ডি ছাড়িয়ে চলচ্চিত্র, টেলিভিশন, ব্যবসা ও মানবসেবায় নিজস্ব অনন্য অবস্থান তৈরি করেছিলেন ডলি পার্টন। ‘জোলিন’, ‘৯ টু ৫’ ও ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো কালজয়ী গান তাঁকে এনে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি।

১৯৪৬ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের টেনেসির এক অসচ্ছল পরিবারে জন্ম নেন ডলি পার্টন। ১২ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। শৈশব থেকেই গান লেখা শুরু করেন তিনি। ১৯৬০-এর দশকে ন্যাশভিলে গিয়ে শুরু হয় তাঁর পেশাদার সংগীতজীবন। ১৯৬৭ সালে ‘হ্যালো, আই’ম ডলি’ অ্যালবামের মাধ্যমে কান্ট্রি সংগীতের জগতে তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৫০টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন তিনি এবং বিশ্বজুড়ে তাঁর রেকর্ড বিক্রি হয় ১০ কোটিরও বেশি।

১৯৭০ সালে ‘জশুয়া’ দিয়ে প্রথমবারের মতো কান্ট্রি চার্টের শীর্ষে ওঠেন ডলি। তবে ১৯৭৩ সালের ‘জোলিন’ গানটি তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে এবং পরবর্তীতে এটি কান্ট্রি সংগীতের অন্যতম কালজয়ী সৃষ্টিতে রূপ নেয়।

ডলির লেখা আরেকটি তুমুল জনপ্রিয় গান ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’। ১৯৭৪ সালে তাঁর নিজের কণ্ঠে প্রকাশিত এই গানটি ১৯৯২ সালে নতুন মাত্রা পায়, যখন ‘দ্য বডিগার্ড’ চলচ্চিত্রের জন্য গানটি নতুন করে গান হুইটনি হিউস্টন। হিউস্টনের গাওয়া সংস্করণটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও সমান সফল ছিলেন ডলি পার্টন। ১৯৮৩ সালে কেনি রজার্সের সঙ্গে তাঁর গাওয়া ‘আইল্যান্ডস ইন দ্য স্ট্রিম’ গানটি বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে উঠেছিল।

দীর্ঘ সংগীতজীবনে একাধিক গ্র্যামি জয়ের পাশাপাশি অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন ডলি। ২০২২ সালে তিনি স্থান পান মর্যাদাপূর্ণ রক অ্যান্ড রোল হল অব ফেমে। নারী শিল্পী হিসেবে কান্ট্রি চার্টে দীর্ঘ সময়ের ব্যবধানে এক নম্বর গান পাওয়ার রেকর্ডও নিজের করে নেন তিনি।

সংগীত, অভিনয় ও মানবসেবায় ছয় দশকের বেশি সময় ধরে অনন্য স্বাক্ষর রেখে যাওয়া ডলি পার্টনের প্রয়াণে সমাপ্তি ঘটল কান্ট্রি সংগীতের এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অধ্যায়ের।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

বিস্তারিত কমেন্টে