বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫০:৫৬

রাঙামাটিতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
রাঙামাটিতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাঙামাটি শহরের বনরূপা আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনছুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনিমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আল-আমিন ইসলামিয়া ফাজিল মডেল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও সহকারী অধ্যাপক মো. আব্দুল আলীম। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদৌস আলম বলেন, ‘পবিত্র মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, মানবতা, সহমর্মিতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, ন্যায়বিচার ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় ও নানা সামাজিক সমস্যা রোধে মহানবী (সা.)-এর জীবনাদর্শ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা অত্যন্ত জরুরি।’

সভাপতির বক্তব্যে মাওলানা নুরুল আলম সিদ্দিকী বলেন, ‘পবিত্র মিলাদুন্নবী (সা.) মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হবে না, তাদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায়ও গড়ে তুলতে হবে। মহানবী (সা.)-এর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, সহনশীলতা ও পরোপকারের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালোভাবে পড়াশোনা করার পাশাপাশি বাবা-মা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে এবং সমাজের মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নিজেদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে পবিত্র মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে