বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:২০:৪১

সিংড়ায় নিখোঁজের এক দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৪৭
শেয়ার: mail
সিংড়ায় নিখোঁজের এক দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর আনোয়ার হোসেন (৪০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদনগর এলাকায় একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল পাঁচপাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ফরিদনগর এলাকায় সড়কের পাশে একটি পুকুরের পাড়ে আনোয়ার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এক দিন আগে অটোরিকশাসহ নিখোঁজ হন আনোয়ার। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বাহনটি নিয়ে পালিয়ে গেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সিংড়ায় নিখোঁজের এক দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

বিস্তারিত কমেন্টে