পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও-পঞ্চগড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর আগামী এক বছরের জন্য নবম কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন এ কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমীদ ইব্রাহিম রাফী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেজাউল ইসলাম হৃদয়।
সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন ও প্রকাশের বিষয়টি জানানো হয়।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগের প্রভাষক মো. মিরাজ হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মালিহা নিশাত।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি: শান্তনু রায়, শফিকুল ইসলাম, সাবরিনা মুসফিরাত বীথি, মুরসালিন লেমন, সুমাইয়া আরোহী, সাইফুল্লাহ মামুন, দেওয়ান তানভীর আহম্মেদ ও সিফাত সাদিয়া সূচি। যুগ্ম সাধারণ সম্পাদক: গোলাম মোর্শেদ সৈকত, এম. এ. লাতিফ বসুনিয়া, অপু সেন, মো. হাসিবুল ইসলাম জীবন, রাকিব হোসাইন ও মোহাম্মদ ফিরোজ আলী খান। সাংগঠনিক সম্পাদক: মো. রাকিব হাসান, মো. মাহমুদুল হাসান বাদশা, সনেট ও পরিমল রায়।
সম্পাদকীয় পদসমূহ: অর্থ বিষয়ক সম্পাদক জয়দেব রায় জয়, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুকাইয়া বিনতে আমিন রীতি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. মায়েদা তাসমীন নূর, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফ আল সাদিদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সীমা রায়, দপ্তর সম্পাদক জাহিদ ইসলাম জীবন, প্রচার সম্পাদক মেহেদী হাসান মুন্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশা রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সুব্রত রায়, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক পায়েল বর্মন, সমাজসেবা বিষয়ক সম্পাদক নাফিস ফুয়াদ এবং পরিবেশ বিষয়ক সম্পাদক নুসরাত ফারিয়া।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি তাহমীদ ইব্রাহিম রাফী বলেন, ‘সভাপতি পদ আমার কাছে কেবল কোনো পদবি নয়, এটি একটি বড় দায়িত্ব ও ভালোবাসার জায়গা। ঠাকুরগাঁও ও পঞ্চগড়—এই দুই জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করাই আমাদের মূল লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করতে চাই। সবার পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।’
সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম হৃদয় বলেন, ‘এই সংগঠন শুধু দুই জেলার শিক্ষার্থীদের পরিচয় নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও সম্ভাবনার একটি প্ল্যাটফর্ম। সংগঠনকে আরও সক্রিয়, সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা, শিক্ষাবিষয়ক সেমিনার, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডলাইন এবং সাংস্কৃতিক-মানবিক উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’
kalprakash.com/IM