রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:০২:৫৫

পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ ও ইন্ডাস্ট্রি কানেক্ট অনুষ্ঠিত

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ ও ইন্ডাস্ট্রি কানেক্ট অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রায় তিন শতাধিক নবীন সদস্যকে বরণ করে নিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সংগঠন ‘সলভার গ্রীন’।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভবনের তৃতীয় তলায় সলভার গ্রীনের ‘৭ম ফ্রেশার্স রিসিপশন ও ইন্ডাস্ট্রি কানেক্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিখা রানী শীল ও শাহরিয়ার লিওনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তা (কি-নোট স্পিকার) হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার মো. শাহিনুর আলম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মো. রুবেল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলভার গ্রীনের উপদেষ্টা ড. মো. ফিরোজ আলী। এ সময় সংগঠনের সভাপতি আল মোত্তাকিম শুভ ও সাধারণ সম্পাদক রোকসানা আক্তার বৈশাখীসহ কার্যনির্বাহী সদস্য এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন সদস্যদের স্বাগত জানানোর পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তৈরি ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে ‘ইন্ডাস্ট্রি কানেক্ট’ পর্বে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মূল বক্তার বক্তব্যে মো. শাহিনুর আলম বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। বর্তমান চাকরির বাজারে সনদের চেয়েও দক্ষ ও যোগ্য প্রার্থীর মূল্যায়ন সবচেয়ে বেশি। তাই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও সহশিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হয়ে দক্ষতা বাড়াতে হবে। সনদ চাকরির প্রবেশদ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু দক্ষতাই কর্মক্ষেত্রে সফলভাবে টিকিয়ে রাখে।”

এবারের নবীনবরণ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ ও ইন্ডাস্ট্রি কানেক্ট অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে