বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫০:৫৬

মোংলায় ছাত্রদলের চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মো. হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫৩
শেয়ার: mail
মোংলায় ছাত্রদলের চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কে এম রব্বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন শহীদের স্মরণে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আয়োজকরা জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর এই জাতীয় উদ্যোগ বাস্তবায়নে ছাত্রদল মাঠে থেকে কাজ করতে বদ্ধপরিকর।

উদ্বোধনের পর আগামী চার দিন মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশের উন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদে এর সুফল পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় কর্মসূচির সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাহেদ মাহমুদ সাকিব, ডলার মোল্লা, সিয়াম, আরমান, তামিম ও রাতুলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মোংলায় ছাত্রদলের চার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বিস্তারিত কমেন্টে