বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৫:৪১

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন: কারণ, প্রতিকার ও প্রতিরোধের সহজ উপায়

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন: কারণ, প্রতিকার ও প্রতিরোধের সহজ উপায়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক শক্তি ও সক্ষমতায় কিছুটা পরিবর্তন আসা স্বাভাবিক। তবে স্বাস্থ্যকর জীবনযাপন ও কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিন সুস্থ ও সক্ষম থাকা সম্ভব। পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন সক্ষমতার ঘাটতি একটি পরিচিত সমস্যা। অনেকেই এ সমস্যাকে স্থায়ী অক্ষমতা মনে করে তীব্র মানসিক চাপে ভোগেন কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন ক্ষতিকর ওষুধ সেবন শুরু করেন।

বিশেষজ্ঞদের মতে, ইরেকটাইল ডিসফাংশনের সঙ্গে হৃদযন্ত্র ও রক্তনালির সামগ্রিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। অনেক সময় এটি হৃদরোগ বা রক্তনালির সমস্যার প্রাথমিক সতর্কসংকেতও হতে পারে। তাই সমস্যাটিকে অবহেলা বা লজ্জা না পেয়ে এর মূল কারণ খুঁজে বের করা জরুরি।

কেন হতে পারে ইরেকটাইল ডিসফাংশন? হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের প্রধান চিকিৎসা সম্পাদক ডা. হাওয়ার্ড ই. লেওয়াইনের মতে, অনেক পুরুষের ক্ষেত্রে এ সমস্যার পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করতে পারে।

রক্তনালির রোগ, স্নায়ুজনিত জটিলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা প্রোস্টেটের অস্ত্রোপচার এর অন্যতম প্রধান কারণ। এ ছাড়া ধমনিতে চর্বি জমে রক্তপ্রবাহ কমে যাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, বিষণ্ণতা এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও এ ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন: নিয়মিত শরীরচর্চা রক্ত সঞ্চালন বৃদ্ধি ও সার্বিক হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম বা দ্রুত হাঁটার অভ্যাস করা যেতে পারে। বিশেষ করে অতিরিক্ত ওজনের মধ্যবয়সী পুরুষদের নিয়মিত শারীরিক পরিশ্রম এ ধরনের সমস্যা কমাতে দারুণ সহায়তা করে।

খাবারের তালিকায় পরিবর্তন আনুন: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস, ফাস্টফুড ও পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে খাদ্যতালিকায় বেশি করে তাজা ফলমূল, শাকসবজি ও পূর্ণ শস্য রাখা উচিত। এ ছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস রক্তনালিকে সুস্থ রাখতে সাহায্য করে, যা স্বাভাবিক রক্তপ্রবাহ বজায় রাখার জন্য অপরিহার্য।

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন: উচ্চ রক্তচাপ, রক্তে অতিরিক্ত শর্করা, ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে। এর ফলে স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। তাই নিয়মিত রক্তচাপ, রক্তের শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা এবং কোনো অস্বাভাবিকতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ওজন ও পেটের চর্বি নিয়ন্ত্রণে রাখুন: অতিরিক্ত ওজন শরীরের বিপাকীয় স্বাস্থ্য, হরমোনের স্বাভাবিক ভারসাম্য ও রক্তনালির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে পেটে অতিরিক্ত চর্বি জমলে নানা শারীরিক ঝুঁকি বাড়ে। তাই সুষম খাবার গ্রহণ ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করতে হবে।

কেগেল ব্যায়ামের উপকারিতা: পেলভিক ফ্লোর বা নিম্নাঙ্গের পেশি শক্তিশালী করতে কেগেল ব্যায়াম বেশ কার্যকর। এ ব্যায়ামে নির্দিষ্ট পেশিগুলো সংকুচিত ও শিথিল করার অনুশীলন করা হয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কেগেল ব্যায়াম পুরুষদের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। তবে এর সঠিক পদ্ধতি জানতে প্রয়োজনে বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে।

সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন: ইরেকটাইল ডিসফাংশনকে কেবল একক কোনো সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। অনেক সময় এটি ডায়াবেটিস, হৃদরোগ কিংবা স্নায়বিক সমস্যার মতো বড় ব্যাধির প্রাথমিক লক্ষণ হিসেবে প্রকাশ পায়। তাই সমস্যাটি বারবার দেখা দিলে সংকোচ না করে দ্রুত বিশেষজ্ঞ ইউরোলজিস্ট বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—চিকিৎসকের পরামর্শ ছাড়া বাজারচলতি কোনো ওষুধ বা অনিবন্ধিত যৌনশক্তিবর্ধক পণ্য ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। কারণ এসব অনিয়ন্ত্রিত পণ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে, যা শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন: কারণ, প্রতিকার ও প্রতিরোধের সহজ উপায়

বিস্তারিত কমেন্টে