সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪১:২২

মাটিরাঙ্গায় যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ আটক ১, দুজনের কারাদণ্ড

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৪২
শেয়ার: mail
মাটিরাঙ্গায় যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ আটক ১, দুজনের কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ হাফেজ আহম্মেদ (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ছাড়া মাদক রাখার দায়ে আরও দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম মধ্যপাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক হাফেজ আহম্মেদ ওই এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে।

এদিকে একই অভিযানে ইয়াবা রাখার দায়ে আল আমিন (৩২) ও রিয়াদ হোসেন (৩০) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে যথাক্রমে ২ পিস ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হলে ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিনকে দুই দিন এবং রিয়াদ হোসেনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আল আমিন ও রিয়াদ হোসেন গোমতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমান ও মৃত মহরম আলীর ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, আটক হাফেজ আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ আটক ১, দুজনের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে