ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার ও চোরাচালান বন্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
kalprakash.com/IM