সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১১:১৫

কসবায় বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মো. আরমান সরকার, কসবা উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:২৭
শেয়ার: mail
কসবায় বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. শফিক মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বাণিজ্যে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল হরিপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শফিক মিয়াকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজতে থাকা ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে শফিক মিয়ার সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।

কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিস্তারিত কমেন্টে