শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪৭:৫০
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

সুন্দরগঞ্জে জমি বিরোধে বাড়ি-দোকানে হামলা ও লুটের অভিযোগ, থানায় এজাহার

হাবিবুল্লাহ্ সরকার, গাইবান্ধা প্রতিনিধি
হাবিবুল্লাহ্ সরকার, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
সুন্দরগঞ্জে জমি বিরোধে বাড়ি-দোকানে হামলা ও লুটের অভিযোগ, থানায় এজাহার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়ি ও দোকানঘরে হামলা-ভাঙচুর এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এস এম সরওয়ার হোসেন (৬১) নামের এক ব্যক্তি সুন্দরগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। তাঁর দাবি, এ হামলা ও লুটপাটে প্রায় ১৮ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী এস এম সরওয়ার হোসেন সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রাজিব উদ্দিন আহম্মেদের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে সরওয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দিলে বাড়িঘর ও দোকান ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছিল।

এজাহারে সরওয়ার হোসেন অভিযোগ করেন, শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে ২৬ জন চিহ্নিত ব্যক্তিসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় ফজলুল হক, ছকু মিয়া ও সাজু মিয়া তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বসতঘর ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় সুজন মিয়া, ফরিদ মিয়া ও জসিম মিয়া শয়নকক্ষে ঢুকে কাঠের আলমারির তালা ভেঙে ড্রয়ারে রাখা অবসর ভাতার নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান। এ ছাড়া আলমারিতে থাকা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৪ ভরি স্বর্ণালংকারও লুট করা হয়।

অন্যদিকে জলিল মিয়া, জাকির মিয়া, জাহিদ মিয়া, আয়নাল হক ও লিচু মিয়াসহ অন্যরা ভাড়াটিয়া দোকানে ঢুকে প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, নাজমুল মিয়া, শফিকুল মিয়া, নজরুল মিয়া, মামুন মিয়া, মাসুদ মিয়া, আনছার মিয়া ও সুরুজ মিয়া ঘরের পূর্ব পাশের প্রায় ৬ ফুট টিনের বারান্দা ও তিনটি কংক্রিটের সিঁড়ি খুলে নিয়ে যান, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। ঘটনার সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়।

এজাহারে সরওয়ার হোসেন দাবি করেন, সুন্দরগঞ্জ মৌজার জেএল নম্বর-৪১, সাবেক খতিয়ান-১৮৯, ডিপি খতিয়ান-১২২৮, খারিজ খতিয়ান-১১৬১/১ এবং সাবেক দাগ নম্বর-৭৮৪ ও ৭৮১-এর জমি তাঁর নামে রেকর্ডভুক্ত এবং সেখানেই তাঁর বসতবাড়ি ও দোকানঘর রয়েছে। এ ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. জলিল মিয়া বলেন, “আমরা জমি পাই। এ নিয়ে অভিযোগও করা হয়েছে। তারপরও তারা বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের কাজ করছিলেন। সেটি নিষেধ করতে গিয়েছিলাম মাত্র।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জে জমি বিরোধে বাড়ি-দোকানে হামলা ও লুটের অভিযোগ, থানায় এজাহার

বিস্তারিত কমেন্টে