সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫৫:০৪

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে কালভার্ট ও ব্রিজ ধস, ৭ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৫০
শেয়ার: mail
মাটিরাঙ্গায় ভারী বর্ষণে কালভার্ট ও ব্রিজ ধস, ৭ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সাতটি গ্রামের একমাত্র যাতায়াত সড়কের একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ও ব্রিজ ধসে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ওই এলাকার ৭টি গ্রামের প্রায় ৮ হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে তীব্র ভোগান্তি নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢল ও পানির প্রবল স্রোতের কারণে মাটিরাঙ্গা থেকে কুলপাড়া যাতায়াতের সড়কটির কালভার্টের এক পাশের মাটি সরে গিয়ে তা ধসে পড়ে। একই সঙ্গে পাহাড়ি ঢলের তোড়ে সাপমারা এলাকার ব্রিজটিও ভেঙে পড়ে যায়। এর ফলে সড়কের দুই পাশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, জরুরি চিকিৎসাসেবা প্রত্যাশী রোগী এবং কৃষিপণ্য বাজারজাতকারী কৃষকরা। স্থানীয় বাসিন্দাদের বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া স্থানে টেকসই কালভার্ট ও ব্রিজ পুনঃনির্মাণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে চলমান বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু জানান, বিষয়টি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুততম সময়ের মধ্যে কালভার্ট ও ব্রিজ সংস্কারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে কালভার্ট ও ব্রিজ ধস, ৭ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

বিস্তারিত কমেন্টে