সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩৫:২৭

মাঝআকাশে যাত্রীর ল্যাপটপে আগুন, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আহত ৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৩৯
শেয়ার: mail
মাঝআকাশে যাত্রীর ল্যাপটপে আগুন, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আহত ৫

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝআকাশে এক যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিমানের অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) ডালাসগামী ওই উড়োজাহাজে এ ঘটনা ঘটে। বিমানের পাইলট জানান, বিমানটি মাঝআকাশে উড্ডয়নরত অবস্থায় এক যাত্রীর ল্যাপটপ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে থাকে। তবে ফ্লাইটের কেবিন ক্রুরা তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তীতে বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে।

ডালাসে অবতরণের পর আহতদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বাকি চারজনের আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ফ্লাইটটিতে পাইলট, কেবিন ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ১৩৩ জন আরোহী ছিলেন।

মাঝআকাশে আগুন লাগার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করানোয় পাইলট ও ক্রু সদস্যদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম (ওভারহিট) হয়ে বিভিন্ন কারণে এ ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফ্লাইট চলাকালে ল্যাপটপ বিস্ফোরণ বা আগুন লাগার অন্তত ৫৮টি ঘটনা ঘটেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাঝআকাশে যাত্রীর ল্যাপটপে আগুন, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আহত ৫

বিস্তারিত কমেন্টে