শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৯:৫৭

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ৭ দফা দাবি পেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:০৪
শেয়ার: mail
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ৭ দফা দাবি পেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক দাবি ও সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলামের (অব.) সঙ্গে সাক্ষাৎ করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণে নিম্নলিখিত সাত দফা দাবি উপস্থাপন করে—

১. বিগত সময়ে বঞ্চিত সশস্ত্র বাহিনীর সৈনিকদের আবেদনের যথাযথ মূল্যায়ন করে তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা। ২. দেশের সব সিএমএইচে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করা। ৩. অবসরপ্রাপ্ত সৈনিকদের রেশন ভাতা ২,৫০০ টাকায় উন্নীত করা এবং ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ দ্রুত বাস্তবায়ন করা। ৪. অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে একটি স্বতন্ত্র ‘ভেটেরান্স মন্ত্রণালয়’ গঠন করা অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য আলাদা একটি সেল গঠন করা। ৫. বেসামরিক পরিমণ্ডলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় ‘ভেটেরান্স হেল্প ডেস্ক’ স্থাপন করা। ৬. এক্স-ফোর্সেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। ৭. দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে আসা চিকিৎসাধীন সৈনিকদের রোগীর অ্যাটেনডেন্টদের জন্য আবাসন ও থাকার সুব্যবস্থা করা।

এ ছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে সরকারের সদয় দৃষ্টি ও কার্যকর উদ্যোগ কামনা করেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম (অব.) প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে আশ্বাস প্রদান করেন যে, উত্থাপিত দাবিগুলো প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা ও বাহিনী প্রধানদের সহযোগিতায় যথাযথ বিবেচনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাৎকালে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট মুশফিকুর রহিম রনি, জয়েন্ট সেক্রেটারি পেটি অফিসার জাহিদুল ইসলাম (অব.), জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট মেজবাউর রহমান (অব.), সার্জেন্ট হুমায়ুন, ওয়ারেন্ট অফিসার বাশার, সৈনিক আলাল, সার্জেন্ট তাজুল, ল্যান্স করপোরাল আলাল এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামসুল হক ও ফ্লাইট লেফটেন্যান্ট হারুন (অব.) উপস্থিত ছিলেন।

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে, সরকারের ইতিবাচক উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ, ৭ দফা দাবি পেশ

বিস্তারিত কমেন্টে