বাংলাদেশ ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ঢাকা জেলায় প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটের মাধ্যমে ভাতা বিতরণ শুরু

ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সোমবার বিকেলে জেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষিত যুবকদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ কে এম শাহরিয়ার রেজা, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা জেলা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মহাপরিচালক (গ্রেড-১), যুব উন্নয়ন অধিদপ্তর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব আহমেদ শামসুল হুদা, হেড অব রকেট এবং জনাব মেহমুদ আশিক ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, গভর্নমেন্ট পার্টনারশিপ, বিকাশ লিমিটেড।

বিশেষ অতিথিরা MFS পদ্ধতিতে ঢাকাসহ সারাদেশে ভাতা বিতরণ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব প্রিয়সিন্ধু তালুকদার, পরিচালক (প্রশিক্ষণ), যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের সহযোগিতা কামনা করে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলার তিন মাস মেয়াদী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১,১৭,৯০০/- টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া ঢাকা জেলাধীন ক্যান্টনমেন্ট ইউনিট থানার সাত দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৮,০০০/- টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।

প্রশিক্ষণার্থীরা বিকাশ ও রকেট একাউন্টে তাৎক্ষণিকভাবে ভাতা পেয়ে উল্লাস প্রকাশ করেন এবং এই অনলাইন পদ্ধতিকে স্বাগত জানান। অনুষ্ঠানটির মাধ্যমে অনলাইনে ভাতা বিতরণের কার্যক্রমের শুভ সূচনা হলো এবং এখন থেকে ঢাকা জেলায় ভাতা বিতরণ অনলাইনে অব্যাহত থাকবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা জেলায় প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটের মাধ্যমে ভাতা বিতরণ শুরু

প্রকাশিত: ১০:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬