শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০৮:০৭

সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে মেসি, জরিমানা করল এমএলএস

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে মেসি, জরিমানা করল এমএলএস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ দলে খেলেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এরপর থেকেই সুলিভান ব্রাদার্স দেশের ফুটবলে একটি পরিচিত নাম।

তাদের বড় দুই ভাই গত বৃহস্পতিবার লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হয়েছিলেন। ওই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান কুইন সুলিভান। একপর্যায়ে কুইনের মাথার পেছনে আঘাত করায় ইন্টার মায়ামি অধিনায়ককে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ—এমনটি জানিয়েছে ডেইলি মেইল।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ঘটে আরেকটি অপ্রীতিকর ঘটনা। তাতে জড়িয়ে লাল কার্ড দেখেন আরেক সুলিভান ভাই কাভান সুলিভান। একই পরিণতি হয় মায়ামির ইয়ানিক ব্রাইটেরও।

মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচের দুটি পৃথক ঘটনার জন্য মেসি ও তাঁর সতীর্থ ইয়ান ফ্রেকে জরিমানা করা হয়। তবে জরিমানার আর্থিক পরিমাণ প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ। ম্যাচটিতে ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর ঘাড়ের পেছনে মৃদু চড় মারেন মেসি। উল্লেখ্য, বাবার মৃত্যুর পর মাঠে ফিরে এই ম্যাচেই প্রথম গোল ও একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের অন্তিম মুহূর্তে বলের বাইরে সংঘাতের জেরে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে শুক্রবার কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে এমএলএস।

লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্তে কাভান সুলিভানের শাস্তি বাতিল করা হয়েছে। এছাড়া বুধবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে ফাউলের মাত্রা বাড়িয়ে দেখানোর অভিযোগে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে মেসি, জরিমানা করল এমএলএস

বিস্তারিত কমেন্টে