শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:১০

জয়পুরেই শুরু হয়েছিল ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম: অভিষেক বচ্চন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:০৩
শেয়ার: mail
জয়পুরেই শুরু হয়েছিল ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম: অভিষেক বচ্চন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের গল্পে বিশেষ জায়গা করে নিয়েছে ভারতের জয়পুর। সম্প্রতি এক পডকাস্টে অভিষেক জানিয়েছেন, এই শহরেই মূলত ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রেমের সূচনা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের প্রো কাবাডি লিগের দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিক অভিষেক বচ্চন। দলটির সঙ্গে জয়পুরের নাম জড়িয়ে থাকায় শহরটির প্রতি তাঁর রয়েছে আলাদা আবেগ। সেই প্রসঙ্গেই ব্যক্তিগত জীবনের অজানা এক স্মৃতি তুলে ধরেন তিনি।

অভিষেক জানান, জয়পুরে তিনি তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা রিফিউজির একটি অংশের শুটিং করেছিলেন। ফলে যেকোনো শুভ শুরুর প্রতীক হিসেবে তিনি শহরটিকে বিবেচনা করেন। এর বাইরেও জয়পুর তাঁর ও ঐশ্বরিয়ার প্রেমের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান। তিনি বলেন, জয়পুরেই ঐশ্বরিয়ার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। তাই এই শহরের প্রতি আমার গভীর এক মানসিক টান রয়েছে।

অভিষেক আরও জানান, জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলটির নামের পেছনেও তাঁর পরিবারের ছোঁয়া রয়েছে। ‘পিংক’ তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের পছন্দের রং। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র দ্য পিংক প্যান্থার-এ ঐশ্বরিয়াও অভিনয় করেছিলেন। এমনকি দলের লোগোতে থাকা প্যান্থারের চোখের নীল-সবুজ রংটিও রাখা হয়েছে স্ত্রীর চোখের রঙের সঙ্গে মিল রেখে।

২০০০ সালে ঢাই অক্ষর প্রেম কে সিনেমার সেটে অভিষেক ও ঐশ্বরিয়ার প্রথম পরিচয় হলেও তখন কেবল পেশাগত সম্পর্কই ছিল। পরবর্তীতে কুছ না কহো চলচ্চিত্রেও জুটি বাঁধেন তাঁরা। এরপর ২০০৬ সালে উমরাও জানগুরু সিনেমার শুটিং চলাকালে দুজনের সম্পর্ক গাঢ় হয়। ২০০৭ সালের এপ্রিল মাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

দাম্পত্য জীবনের দীর্ঘ পথচলায় স্ত্রীকে নিজের ‘আত্মার সঙ্গী’ হিসেবে অভিহিত করেছেন অভিষেক। প্রসঙ্গত, অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে ঢাই অক্ষর প্রেম কে, কুছ না কহো, ধুম ২, গুরুসরকার রাজসহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জয়পুরেই শুরু হয়েছিল ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম: অভিষেক বচ্চন

বিস্তারিত কমেন্টে