শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:১৮:৩৮

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নিচ্ছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৩:৫৫
শেয়ার: mail
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নিচ্ছেন মির্জা ফখরুল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই অনুষ্ঠান পরিচালনা করবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

গতকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হচ্ছেন।

জানা গেছে, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠানটি পরিচালনা করবেন।

আমন্ত্রণপত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল শপথ অনুষ্ঠান শুরু হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয় এবং সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নিচ্ছেন মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে