মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫৬:১৯
শিরোনাম
● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

চাকরির বাজারের সঙ্গে সমন্বয় করে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:০১
শেয়ার: mail
চাকরির বাজারের সঙ্গে সমন্বয় করে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হবে: অর্থমন্ত্রী

শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের সংযোগ ঘটিয়ে সরকার পুরো ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাস্তবমুখী জব মার্কেটের চাহিদার সঙ্গেই শিক্ষাব্যবস্থার কার্যকর সমন্বয় করা হবে।

শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে কাজ করছে সরকার। সামগ্রিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর মান ও আন্তর্জাতিক অবস্থান প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে কেবল গবেষণাই নয়, কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় করা হচ্ছে, সেটির স্বচ্ছতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় আন্তর্জাতিক মানে সঠিকভাবে তুলে ধরা গেলে তা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাংকিং বাড়াতে সহায়তা করবে। এ সময় তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পাঠদান ও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাকরির বাজারের সঙ্গে সমন্বয় করে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো হবে: অর্থমন্ত্রী

বিস্তারিত কমেন্টে