বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৮:১৯

মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:০৮
শেয়ার: mail
মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, জেএসসি বৃত্তিপ্রাপ্ত এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। শুধু ভালো ফলাফল করলেই চলবে না; দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল, সৎ, নৈতিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কৃতিত্বের এই ধারাবাহিকতা ধরে রেখে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায়ও সাফল্যের স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

সম্মাননা স্মারক পেয়ে কৃতি শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও এলাকার সুনাম বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

বিস্তারিত কমেন্টে