সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৪৫:৫৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

‘বাস্তব পৃথিবী আমাকে খুনি মনে করে’: রিয়্যালিটি শোয়ে আবেগপ্রবণ রিয়া চক্রবর্তী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:০১
শেয়ার: mail
‘বাস্তব পৃথিবী আমাকে খুনি মনে করে’: রিয়্যালিটি শোয়ে আবেগপ্রবণ রিয়া চক্রবর্তী

বিতর্ক আর কটাক্ষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এক কঠিন মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাঁকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

তবে সেই মানসিক কষ্ট থেকে এখনও বের হতে পারেননি, তার প্রমাণ মিলল ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর মঞ্চে। শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি যখন তাঁকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চান, তখন নিজের জীবনের কঠিন সত্যের কথা তুলে ধরেন রিয়া।

রিয়া বলেন, আমি এই খেলায় বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না। কারণ, বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে ওই চোখে দেখে। এটি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এখানে এসে স্বেচ্ছায় কাউকে খুন করার নাটক করতে চাই না। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মানুষ আমাকে নিয়ে আবারও নোংরা মিম বানাবে।

নিজের ওপর হওয়া সামাজিক ট্রলিংয়ের কথা স্মরণ করে রিয়া আরও বলেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ সম্ভবত আমিই। আপনারা সবাই জানেন এর পেছনে কী কারণ রয়েছে। তবে একটা বিষয় পরিষ্কার—আমি ভেড়ার পালে হাঁটার পাত্রী নই এবং সহজে কাউকে বিশ্বাস বা প্রভাবিত করতে দিই না।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী শেষ পর্যন্ত এই পর্বের ভোটাভুটিতে টিকে গেলেও বাদ পড়েছেন পারুল গুলাটি। বিতর্ক আর লড়াই সামলে আবারও পর্দায় কাজ শুরু করেছেন রিয়া, তবে পুরোনো সেই অপবাদ ও মানসিক ট্রমা এখনও তাঁর জীবনের পিছু ছাড়ছে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘বাস্তব পৃথিবী আমাকে খুনি মনে করে’: রিয়্যালিটি শোয়ে আবেগপ্রবণ রিয়া চক্রবর্তী

বিস্তারিত কমেন্টে