বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৫:৩৪

‘আমাকে চরিত্রের জ্ঞান দেবেন না’: রামদেবকে কড়া জবাব কঙ্গনার

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:১৩
শেয়ার: mail
‘আমাকে চরিত্রের জ্ঞান দেবেন না’: রামদেবকে কড়া জবাব কঙ্গনার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানওয়াত কিছুদিন আগে ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা নর্দমা প্রজন্ম বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনাকে কটাক্ষ করেন যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেব। তাঁর সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই পাল্টা জবাব দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মণিকর্ণিকাখ্যাত এই অভিনেত্রী।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে বাবা রামদেবকে উদ্দেশ্য করে কঙ্গনা রানওয়াত লিখেছেন, বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ কেবল অনুমানই করতে পারে। মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসাকার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট কখনো আমাকে ভর্ৎসনা করেননি। সুতরাং আমাকে চরিত্র গঠনের জ্ঞান দেবেন না, আপনার চেয়ে আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।

মূলত টিভি৯-কে দেওয়া বাবা রামদেবের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। ওই আলাপচারিতায় কঙ্গনার মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে রামদেব বলেন, তাঁর শৈশব কেমন ছিল? তাঁর যৌবন কেমন ছিল? অতীতে তাঁর কর্মকাণ্ড কেমন ছিল? আমি এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই না। কোনো দেশের তরুণদের গাটার বলা বিকৃত মস্তিষ্কের পরিচয়, এটি ভুল।

কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেও মনে করেন তিনি।

এ সময় রামদেবকে মনে করিয়ে দেওয়া হয় কঙ্গনা তাঁর যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী বলেও পরিচয় দেন। জবাবে তিনি বলেন, কেউ আমার যোগের প্রশংসা করলেই কি আমি তাঁর পাপকাজ ঢেকে রাখব?

রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের এক সাহসী নার্স ৪০০ মানুষের জীবন রক্ষা করেছিলেন। সেই নার্স ও হাসপাতালের কর্মীদের সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে। এছাড়া আরও দুটি সিনেমার কাজ বর্তমানে তাঁর হাতে রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘আমাকে চরিত্রের জ্ঞান দেবেন না’: রামদেবকে কড়া জবাব কঙ্গনার

বিস্তারিত কমেন্টে