সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জীবনের নানা মুহূর্ত ও চিন্তা-ভাবনা নিয়মিত ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন নানা মুহূর্ত।
বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, একটি সোফায় বসে আছেন তিনি; পরনে লাল টপ আর বাদামি প্যান্ট। মুখে রয়েছে চিরচেনা মিষ্টি হাসি।
ছবির সঙ্গে নিজের একটি ব্যতিক্রমী ভাবনাও জুড়ে দিয়েছেন ‘কাঠবিড়ালী’খ্যাত অভিনেত্রী। তিনি লিখেছেন, “তারা বলে, ‘ঝাঁপ দেওয়ার আগে দু’বার ভাবো।’ আমি বলি, আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো।”
বাংলায় প্রচলিত প্রবাদ ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’—অর্থাৎ কোনো কাজ করার আগেই ভালো-মন্দ ভেবে নেওয়া উচিত। তবে স্পর্শিয়ার বার্তা থেকে স্পষ্ট, তিনি জীবনের ঝুঁকি ও রোমাঞ্চকে ভিন্নভাবে গ্রহণ করতে পছন্দ করেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্পর্শিয়ার পরিবার বসবাস করায় বছরের একটি বড় সময় সেখানেই কাটান তিনি। সম্প্রতি সেখানকার একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের সিনেমা দেখা থেকে শুরু করে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে মার্থা গ্রাহামের প্রদর্শনী পরিদর্শনসহ শিল্পের নানা আবহে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
বর্তমানে কাজল আরেফিন অমির পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ অভিনয় করছেন স্পর্শিয়া। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল ও শামীম হাসান সরকারসহ আরও অনেকে।
kalprakash.com/IM