বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২০:০৭

যুক্তরাজ্যে নাইজেরিয়ার জনপ্রিয় নৃত্যশিল্পী পোকো লি গ্রেপ্তার: রিপোর্ট

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:০৯
শেয়ার: mail
যুক্তরাজ্যে নাইজেরিয়ার জনপ্রিয় নৃত্যশিল্পী পোকো লি গ্রেপ্তার: রিপোর্ট

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগে নাইজেরিয়ার জনপ্রিয় নৃত্যশিল্পী ও হাইপ ম্যান ইওয়ে পাস্কাল ওডিনাকা (পোকো লি) গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে নাইজা নিউজ।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ কিংবা পোকো লির ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে কথিত ভুক্তভোগীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

সম্প্রতি মার্কিন সংগীতশিল্পী মিস জর্জি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করে পোকো লির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। তাঁর দাবি, ডালাসে একটি অনুষ্ঠান চলাকালে পোকো লি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করেন।

আরেকটি ভিডিও বার্তায় মিস জর্জি দাবি করেন, ওই ঘটনার জেরে বর্তমানে যুক্তরাজ্যে কারাবন্দি রয়েছেন পোকো লি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগ ও গ্রেপ্তারের খবরের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাজ্য পুলিশ কিংবা আদালতের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা তথ্য জানানো হয়নি।

ইনস্টাগ্রামে ৬০ লাখেরও বেশি অনুসারী থাকা এই নাইজেরীয় শিল্পীকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাজ্যে নাইজেরিয়ার জনপ্রিয় নৃত্যশিল্পী পোকো লি গ্রেপ্তার: রিপোর্ট

বিস্তারিত কমেন্টে