শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:৩১

তেজগাঁও কলেজে বর্ণাঢ্য আয়োজনে রোভার স্কাউটের নবীন বরণ অনুষ্ঠিত

জান্নাতুল নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:১৬
শেয়ার: mail
তেজগাঁও কলেজে বর্ণাঢ্য আয়োজনে রোভার স্কাউটের নবীন বরণ অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নবাগত সদস্যদের বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) কলেজের এক নম্বর অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি শামীম ইয়াসমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নূর নবী আল-মাহমুদ, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সিলভিয়া খায়ের, তেজগাঁও কলেজের সাবেক সিনিয়র রোভার মেট রাসেল চৌধুরী ও মাহবুবুর আলম ফয়সাল। এছাড়া রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মো. কামাল উদ্দিন, বর্তমান সিনিয়র রোভার মেট রাফসানুল হক কল্লোল, মো. নিয়াজ করিম রাকিব, মো. সজিব মোল্লাসহ সহকারী রোভার মেট ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম ইয়াসমিন বলেন, ‘রোভার স্কাউট একটি সুশৃঙ্খল ও আত্মনিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন। কলেজের যেকোনো জাতীয় দিবস, প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান কিংবা পরীক্ষার সার্বিক শৃঙ্খলায় রোভার স্কাউট সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সহ-শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মূল পড়াশোনায়ও মনোযোগী হতে হবে।’ তিনি নবীন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং বিদায়ীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উপাধ্যক্ষ নূর নবী আল-মাহমুদ বলেন, ‘স্কাউটিং শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করে। মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে স্কাউটদের অবদান অনস্বীকার্য।’ তিনি কলেজের সার্বিক কার্যক্রমে রোভার স্কাউটদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে বর্ণাঢ্য আয়োজনে রোভার স্কাউটের নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে