মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:০২:১০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

রাবির ঢাকা জেলা সমিতির নতুন সভাপতি তানভীর

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
রাবির ঢাকা জেলা সমিতির নতুন সভাপতি তানভীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা জেলা সমিতি’র ৭ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দেব চন্দ্র শীল নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি বিদায়ী সভাপতি মো. রাফসান জানি ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. রাহাত ইসলাম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত এই কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি তানভীর হোসেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের এবং সাধারণ সম্পাদক দেব চন্দ্র শীল ভূতত্ত্ব ও খনিবিদ্যা (জিওলজি অ্যান্ড মাইনিং) বিভাগের শিক্ষার্থী।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলফি আক্তার (আইইআর) ও মাসুম খান ফয়সাল (ফাইন্যান্স)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জেবা আনিকা চৌধুরী (আইইআর), আবু-বক্কর টিটু (আইইআর), মো. মোবারক হোসেন (এপিএম) ও অরিন্দম মোর্শেদ অর্ণব (ডিভিএম) এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ঐন্দ্রিলা রয় (ডিভিএম), মো. মাহিন ভূঁইয়া (আইআর), ইশরাক আতিক (আইসিই) ও সাফিন আহমেদ (আইবিএ)।

অর্থ সম্পাদক হিসেবে সাদিদ হোসেন, উম্মে সাবরিনা প্রমি ও শেখ জোবায়ের হোসেন; আহ্বায়ক হিসেবে খালিদ বিন জাহির ও মাশরাফি জামান চৌধুরী এবং দফতর সম্পাদক হিসেবে নাজমুল ইসলাম সানিম, ভিনসেন্ট জেফারসন গমেজ, নোমায়েত ইসলাম মারুফ ও জান্নাতুল আক্তার মিম দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদসহ একটি অভিজ্ঞ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, একতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে সংগঠনটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাবির ঢাকা জেলা সমিতির নতুন সভাপতি তানভীর

বিস্তারিত কমেন্টে