বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৫:৩৬

মেসির পেনাল্টি মিসের রাতে ন্যাশভিলের কাছে ইন্টার মায়ামির বড় হার

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:০০
শেয়ার: mail
মেসির পেনাল্টি মিসের রাতে ন্যাশভিলের কাছে ইন্টার মায়ামির বড় হার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির টানা তৃতীয় পেনাল্টি মিসের রাতে বড় হারের মুখে পড়ল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ ব্যবধানে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল মায়ামি।

রোববার (১৬ আগস্ট) জিওডিস পার্কে ম্যাচের ২৩ মিনিটে ১-১ গোলে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় মায়ামি। কিন্তু স্পট কিক থেকে মেসির নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। ফিরতি শটে সের্হিও রেগিলন বল জালে জড়ালেও বক্সে আগে ঢুকে পড়ার কারণে গোলটি বাতিল হয়। এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের দুই পেনাল্টিসহ টানা তিনটি স্পট কিক মিস করলেন এই মহাতারকা।

ম্যাচের ১৭ মিনিটে অ্যান্ডি নাহারের গোলে ন্যাশভিল এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির পাস থেকে সমতা টানেন তেলাস্কো সেগোভিয়া। তবে দ্বিতীয়ার্ধে ন্যাশভিলের আধিপত্যের মুখে ভেঙে পড়ে মায়ামির রক্ষণ। হানি মুখতারের জোড়া গোল ও স্যাম সারিজের দৃষ্টিনন্দন ব্যাকহিল গোলে বড় জয় নিশ্চিত করে ন্যাশভিল। হতাশার রাতে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন মেসি।

এই পরাজয়ের ফলে সাপোর্টার্স শিল্ডের পয়েন্ট টেবিলে ন্যাশভিলের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়ল ইন্টার মায়ামি। আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে মেসির দল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মেসির পেনাল্টি মিসের রাতে ন্যাশভিলের কাছে ইন্টার মায়ামির বড় হার

বিস্তারিত কমেন্টে