শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:০৭

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাঙামাটি শহরের মানিকছড়িতে যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকার মেঘরানী চাকমা ও শোভা চাকমা, রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা এবং বিজয়নগরের বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা। আহত পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও যাত্রী সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে পিকআপটি কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহত ও নিহতদের স্বজনদের দেখতে যান রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি জানান, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সওজের মাধ্যমে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

রাঙামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২

বিস্তারিত কমেন্টে