শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৬:৪৫

রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই করে সালাউদ্দিন আম্মারের ‘জুলাই জিয়াফত’

হ্লাথোয়াইছা চাক, ‎রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৩৪
শেয়ার: mail
রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই করে সালাউদ্দিন আম্মারের ‘জুলাই জিয়াফত’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামের একটি গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ বা ভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ ভোজ অনুষ্ঠিত হয়, যাতে প্রায় ৬৫০ থেকে ৭৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে গরুর মাংসের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিকল্প খাবারের ব্যবস্থাও রাখা হয়। তবে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় রাকসু ভবন থেকে তাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে এবং গভীর রাতে গরু জবাইয়ের পর ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।

গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধিত শিক্ষার্থীদের কাছ থেকে প্রতীকী ১৫ টাকা ফি নিয়ে এ আয়োজন করা হয়। মসজিদের সামনে টানানো ব্যানারে ‘জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও বাকশাল পতনের ঐতিহাসিক দিন’ উল্লেখের পাশাপাশি ‘মুজিববাদ মুর্দাবাদ’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান লেখা ছিল।

আয়োজনের বিষয়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার জানান, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও বাকশাল পতনের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। প্রবাসে থাকা এক ব্যক্তির দেওয়া উপহারের গরু দিয়েই এ আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই করে সালাউদ্দিন আম্মারের ‘জুলাই জিয়াফত’

বিস্তারিত কমেন্টে