বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫২:৩৭

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভী ও আমানসহ চার নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৪৩
শেয়ার: mail
বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভী ও আমানসহ চার নেতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল প্রণয়নে অভিজ্ঞ নেতৃত্বকে কাজে লাগাতে এ সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড।

শনিবার (১৫ আগস্ট) দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত নেতারা হলেন—বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমান উল্লাহ আমান, অধ্যাপক ড. ফরহাদ হালিম এবং সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবীণ ও অভিজ্ঞ এই চার নেতাকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে অন্তর্ভুক্তির ফলে দল পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। নীতিনির্ধারকেরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নেতৃবৃন্দ তাঁদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও দূরদর্শিতার মাধ্যমে সর্বোচ্চ ফোরামে দল ও জনগণের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন রিজভী ও আমানসহ চার নেতা

বিস্তারিত কমেন্টে