রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:২৪:১৪

ভিক্ষুকের কাছে মিলল নগদ ৫৬ লাখ টাকা!

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:৪১
শেয়ার: mail
ভিক্ষুকের কাছে মিলল নগদ ৫৬ লাখ টাকা!

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মানুষের সহানুভূতি ও সরলতাকে পুঁজি করে অভাবের গল্প শুনিয়ে ভিক্ষা করতেন এক নারী। তবে তাঁর কাছে তল্লাশি চালিয়ে যে পরিমাণ নগদ অর্থ পাওয়া গেছে, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জর্ডানের রাজধানী আম্মানে ওই নারী ভিক্ষুকের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে নগদ প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫৬ লাখ টাকা।

জর্ডানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিশেষ ‘অ্যান্টি-বেগিং টিম’ ও পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের একটি যৌথ দল আম্মানের ডাউনটাউন এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে। পরে তল্লাশিকালে তাঁর কাছ থেকে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও অর্থ জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ওই নারী অসুস্থতার ভান ধরে এবং পরিবারের অভাব-অনটনের সাজানো গল্প বলে সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত সাহায্য নিতেন। ভিক্ষা থেকে প্রাপ্ত অর্থ তিনি নিয়মিত বিদেশি মুদ্রায় রূপান্তর করে জমা করতেন। তদন্তে জানা গেছে, এর আগেও ভিক্ষাবৃত্তির অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

আটকের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর জর্ডান কর্তৃপক্ষ পথচারী ও নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করে জানিয়েছে, রাস্তায় সরাসরি কাউকে সাহায্য না দিয়ে সরকার অনুমোদিত ও নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে যেন দান-সদকা করা হয়।

সূত্র: গালফ নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভিক্ষুকের কাছে মিলল নগদ ৫৬ লাখ টাকা!

বিস্তারিত কমেন্টে