শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১১:১৯

মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি-পুত্র রাসেল

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:০৯
শেয়ার: mail
মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি-পুত্র রাসেল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনের বড় ছেলে, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।

পাবনার আদালত সূত্রে জানা গেছে, মকবুল হোসেনের স্ত্রী বেগম নুরজাহান রেখার মৃত্যুতে তাঁর জানাজায় অংশ নেওয়ার জন্য রাসেলের পক্ষে প্যারোলে মুক্তির আবেদন জানানো হলে আদালত ৪ ঘণ্টার জন্য মুক্তির এই আদেশ দেন।

আদালতের নির্দে‌শনা অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিজ মায়ের জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশ নিতে গোলাম হাসনাইন রাসেলকে প্যারোলে পুলিশ হেফাজতে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা বেগম নুরজাহান রেখা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি-পুত্র রাসেল

বিস্তারিত কমেন্টে