বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫১:০৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৩৫
শেয়ার: mail
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড ও পোস্টারিংয়ের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ক্যাম্পাসের সক্রিয় অন্যান্য ছাত্রসংগঠনগুলো। যেকোনো মূল্যে ছাত্রলীগের চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দিয়েছে তারা।

বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে কুবির প্রধান ফটক সংলগ্ন সীমানা প্রাচীরে রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের পোস্টার লাগাতে দেখা যায়।

ক্যাম্পাসে প্রকাশ্যে পোস্টারিং করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টার পরপরই তীব্র মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ শিক্ষার্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে। তারা অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, “বাংলাদেশ ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ক্যাম্পাসে মেনে নেওয়া হবে না। প্রশাসনকে দ্রুত সিসিটিভি ফুটেজ দেখে এদের শনাক্ত করতে হবে। এদের যেকোনো মূল্যে প্রতিহত করতে আমরা প্রস্তুত।”

কোটবাড়ি ও ক্যাম্পাস এলাকায় প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার এবং আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিগত ১৭ বছরের দমন-পীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর দাঁড়িয়ে থাকা কোনো দলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা এর আশপাশে তৎপরতা চালাতে দেওয়া হবে না। নিষিদ্ধ ছাত্রলীগের সাথে কোনো শিক্ষক বা বহিরাগতদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠিন জবাব দেওয়া হবে।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “জুলাই অভ্যুত্থানের রক্তক্ষরণ ও সন্ত্রাসী কার্যক্রম আমরা ভুলিনি। ক্যাম্পাসে পোস্টারিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসকল শিক্ষকের প্ররোচনায় তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাঁদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ছাত্রলীগকে ক্যাম্পাসে পাওয়া মাত্রই তাদের সন্ত্রাসী কাজের কড়ায়-গণ্ডায় হিসাব উসুল করা হবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, পোস্টারিংয়ের খবর পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

বিস্তারিত কমেন্টে