শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫২:১১

নাটোরে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সম্মেলন অনুষ্ঠিত

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪০
শেয়ার: mail
নাটোরে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সম্মেলন অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে নাটোরে নানা আয়োজনে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন জোট এবং স্থানীয় উন্নয়ন সংগঠন লাস্টার, নিডা, অর্পা ও পিকেএসএস-এর যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, অর্পার নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, সাংবাদিক কালিদাস মুন্ডা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি মাধবী রানী, রাজত্রী ও রেখা বিশ্বাস।

সম্মেলনে নাটোর অঞ্চলের সাঁওতাল, ওরাও, মুন্ডা, গারো, হাজং, মাহালিসহ বিভিন্ন সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা তাদের ভূমির অধিকার, নিরাপত্তা, নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং টেকসই জীবনধারা নিশ্চিত করার ব্যাপারে নানা দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তাঁদের ঐতিহ্যবাহী ভূমি ও সংস্কৃতি রক্ষায় রাষ্ট্র ও নাগরিক সমাজকে একযোগে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী সম্মেলন অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে