শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৬:১১

যশোরে আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ আটক ১০

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
যশোরে আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ আটক ১০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বড়বাজার এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে দুই নারীসহ মোট ১০ জনকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। এ সময় হোটেল সংলগ্ন এলাকা থেকে ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে পুলিশ দল বড়বাজার এলাকার ‘হোটেল স্বপ্নপুরী’ ও ‘হোটেল পলাশ’-সহ আশপাশের গলিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আবাসিক হোটেল দুটিতে অনৈতিক কর্মকাণ্ড এবং পাশেই বাবুবাজার গলিতে অবৈধ মদ কেনাবেচা চলছে—এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন—শেখহাটি গ্রামের বিথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের এবং ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড ও মাদক বেচাকেনার অভিযোগে নারীসহ ১০ জনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোরে আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ আটক ১০

বিস্তারিত কমেন্টে