বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৮:৩৬
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

‘ভারতে নিষেধাজ্ঞা না থাকলে নিজেকে আবিষ্কার করতে পারতাম না’: আতিফ আসলাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:৫৫
শেয়ার: mail
‘ভারতে নিষেধাজ্ঞা না থাকলে নিজেকে আবিষ্কার করতে পারতাম না’: আতিফ আসলাম

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে নিজের মিউজিক্যাল ক্যারিয়ারের জন্য আশীর্বাদ মনে করে ভারত সরকার ও তাঁদের সিদ্ধান্তের প্রতি ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের তুমুল জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।

সম্প্রতি ক্রিস ফেডের জনপ্রিয় ইউটিউব টকশো ‘ওয়ান অন ওয়ান উইথ ক্রিস ফেড’-এ দেওয়া এক সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে জানানো হয়, প্রায় এক দশক ধরে ভারতে আনুষ্ঠানিকভাবে গান গাইতে না পারলেও দেশটির সংগীতপ্রেমীদের ভালোবাসা এখনও অটুট রয়েছে বলে জানান আতিফ। এমনকি গান শোনার জন্য তাঁর ভক্তরা ভিপিএন (VPN) ব্যবহার করছেন এবং নিজস্ব সিডি তৈরি করছেন বলেও দাবি করেন তিনি।

ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞার ইতিবাচক প্রভাব নিয়ে আতিফ আসলাম বলেন, “এই নিষেধাজ্ঞা না থাকলে হয়তো আমি নিজেকে এবং আমার নিজস্ব নতুন মিউজিককে সেভাবে আবিষ্কার করতে পারতাম না। আমাকে যারা ভারতে কাজ করা থেকে বিরত রেখেছেন, তাঁদেরকে অশেষ ধন্যবাদ।”

তিনি আরও যোগ করেন, ভারতীয় ভক্তদের ভালোবাসা তিনি মিস করলেও সেখানে কাজ করতে না পারার বিষয়ে তাঁর মনে কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। সংগীতাগ্রহী ভক্তরা যেভাবেই হোক পছন্দের শিল্পীর গান ঠিক খুঁজে নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পাকিস্তানি ব্যান্ড ‘জাল’-এর ‘আদাত’ গান দিয়ে ভারতের শ্রোতামহলে আতিফ আসলামের পরিচিতি তৈরি হয়। পরবর্তীতে ‘জেহের’, ‘রেস’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো জনপ্রিয় বলিউড সিনেমায় তাঁর গাওয়া গানগুলো রেকর্ড ভাঙা জনপ্রিয়তা পায়।

তবে ২০১৬ সালের উরি হামলা এবং পরবর্তীতে ২০১৯ ও ২০২৫ সালে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের কাজ ও সাংস্কৃতিক আদান-প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

(সূত্র: ইন্ডিয়া টুডে)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘ভারতে নিষেধাজ্ঞা না থাকলে নিজেকে আবিষ্কার করতে পারতাম না’: আতিফ আসলাম

বিস্তারিত কমেন্টে