শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৫৬:৩৪

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি!

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি!

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প চালু করা হয়েছে। দেশটির উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে শুরু হওয়া এ প্রকল্পে প্রতিদিন বিপুল পরিমাণ গোমূত্র সংগ্রহ করা হচ্ছে, যার জন্য কৃষকদের প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত মূল্য দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি এবং বয়স্ক বা দুধ দেওয়া বন্ধ করা গরুগুলোর রক্ষণাবেক্ষণ সহজতর করতে এই অভিনব প্রকল্প হাতে নিয়েছে। একই সঙ্গে সংগৃহীত গোমূত্র জৈব কৃষিকাজে প্রাকৃতিক কীটনাশক ও সার তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে; যা কৃষিতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমাবে।

বুলন্দশহরের সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে ড. প্রবীণের নেতৃত্বে একটি কৃষক উৎপাদক সংস্থার (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বর্তমানে গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক বসিয়ে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। এ কাজে যুক্ত প্রায় ৩০০ গ্রামীণ নারীকেও প্রকল্পের শেয়ারহোল্ডার করা হয়েছে এবং প্রতি লিটার গোমূত্র সংগ্রহ বাবদ তাঁদের ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে।

প্রকল্পটি সফল হলে রাজ্যজুড়ে আনুষ্ঠানিক নীতিমালার মাধ্যমে এটি চালুর পরিকল্পনা থাকলেও বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি) সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে।

সমাজবাদী পার্টির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করে একে একটি ‘রাজনৈতিক কেলেঙ্কারি’ আখ্যা দেন এবং দাবি করেন যে, আসন নির্বাচনের তহবিল জোগাড় করতেই বিজেপি সরকার এই কাল্পনিক প্রকল্প সাজিয়েছে। তবে বিজেপির মুখপাত্র হিরো বাজপাই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, কৃষিনির্ভর গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার যেকোনো ভালো উদ্যোগেই বিরোধী দলগুলো অহেতুক বাধা সৃষ্টির চেষ্টা করে।

(সূত্র: এনডিটিভি)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি!

বিস্তারিত কমেন্টে