সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৬:১৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

রুহিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প: ৪০০ রোগী পেলেন চিকিৎসা, ওষুধ ও চশমা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৬
শেয়ার: mail
রুহিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প: ৪০০ রোগী পেলেন চিকিৎসা, ওষুধ ও চশমা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গ্রামীণ, দরিদ্র ও অসচ্ছল মানুষের চোখের জ্যোতি ফেরাতে দিনব্যাপী এক বিশেষ মানবিক চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ জন সেবাপ্রার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ চক্ষু পরীক্ষা, ওষুধ ও ফ্রি চশমা বিতরণসহ চোখের ছানি রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ব্র্যাক ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আর্থিক সহযোগিতায় ও ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ উদ্যোগ বাস্তবায়িত হয়। কর্মসূচিটি স্থানীয় পর্যায়ে সার্বিক ব্যবস্থাপনায় পরিচালনা করে রুহিয়া প্রগতি সংঘ ক্লাব।

ক্যাম্পে দিনভর অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও চিকিৎসকমণ্ডলী রোগীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, গ্লুকোমাসহ চোখের বিভিন্ন জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ প্রদান করেন।

আয়োজক সূত্র জানায়, প্রাথমিক পরীক্ষা শেষে যেসব প্রবীণ ও দুঃস্থ রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে, তাঁদের তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচিত এসব ছানি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালে নিয়ে আধুনিক প্রযুক্তিতে বিদেশি লেন্স সংযোজনের মাধ্যমে ছানি অপারেশন করা হবে। অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, চিকিৎসা এবং রোগীদের যাতায়াত, থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার আয়োজক পক্ষ বহন করবে।

বিনামূল্যে এমন মানসম্মত ও আন্তরিক চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা পেয়ে আগত সুবিধাবঞ্চিত প্রবীণ ও রোগীরা সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল জানান, অর্থের অভাবে গ্রামীণ দরিদ্র পরিবারের প্রবীণরা চোখের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন না। ব্র্যাক ব্যাংক ও গ্রামীণ চক্ষু হাসপাতালের এ মানবিক উদ্যোগ অন্ধত্ব দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখবে। কর্মসূচিটি সফল করতে রুহিয়া প্রগতি সংঘ ক্লাবের সকল স্তরের সদস্য ও স্বেচ্ছাসেবীরা দিনভর নিরলস পরিশ্রম করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প: ৪০০ রোগী পেলেন চিকিৎসা, ওষুধ ও চশমা

বিস্তারিত কমেন্টে