সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৪:৩৩
শিরোনাম
● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক

‘ফ্যাসিবাদীদের পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে’: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:১৫
শেয়ার: mail
‘ফ্যাসিবাদীদের পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে’: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালানোর পথ, এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে।”

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, “ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নয়, এটি একটি ভাইরাস। জনগণ আর কোনো ফ্যাসিবাদ চায় না। বর্তমান সরকার ও রাজনৈতিক দল হিসেবে আমরা গত ১৫ বছর চরম নির্যাতনের শিকার মজলুম ছিলাম। কিন্তু নতুন করে আবার খুনের রাজত্ব কায়েম হতে দেব না। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়।”

তিনি আরও বলেন, “২৪-এর গণবিপ্লব হয়েছে সমাজের সব ময়লা-আবর্জনা ও বৈষম্য দূর করার জন্য। যারা চাঁদা আর দখলের নেশায় বিভোর হয়ে মানুষ খুন করছে, তারা সমাজের আবর্জনা। জনগণ প্রস্তুত রয়েছে, প্রয়োজনে দেশের কল্যাণে আবারও রাজপথে নামবে।”

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা আমির ও এমপি আব্দুল করিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে জামায়াত আমির বোনারপাড়া শিমুলতাইর এলাকায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন এবং স্বজনদের খোঁজখবর নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘ফ্যাসিবাদীদের পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে’: জামায়াত আমির

বিস্তারিত কমেন্টে