শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৮:৫৮

রামপালে ৩২১ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৫৪
শেয়ার: mail
রামপালে ৩২১ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে ৩২১ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড

রোববার (৯ আগস্ট) রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক প্রাতিষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে স্থানীয় দুই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব খাতা-কলম ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির অংশ হিসেবে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রকল্প প্রধান অভিষেক কুমার। বক্তব্যকালে তিনি বলেন, “রামপাল সংলগ্ন এলাকার স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা ও সার্বিক সমাজ উন্নয়নে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি এম তরিকুল ইসলাম ও মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগের সঙ্গে লেখাপড়া করার আহ্বান জানান

উপকরণ হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উল্লাস দেখা যায়। সীমিত সামর্থ্যের পরিবারগুলোর শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে উল্লেখ করে স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রামপালে ৩২১ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

বিস্তারিত কমেন্টে