মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৫:২২
শিরোনাম
গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহতের দাবি ইয়েমেনের, সৌদিতেও হামলায় আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৩০
শেয়ার: mail
মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহতের দাবি ইয়েমেনের, সৌদিতেও হামলায় আহত ১১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে বিদ্রোহী হুথি গোষ্ঠীর একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম সেপ্টেম্বর নেট নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার সকালে হুথিরা মারিব শহর লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার লক্ষ্য ছিল অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রসহ শহরের বিভিন্ন এলাকা।

তবে সরকারি বাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তুলে আকাশেই বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। সরকারি মালিকানাধীন সাবা টিভিও একই তথ্য জানিয়েছে। যদিও হামলায় ঠিক কতটি ড্রোন ধ্বংস করা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, শহরে স্বাভাবিক বেসামরিক কার্যক্রম চলাকালেই হামলাগুলো চালানো হয়। তবে এখন পর্যন্ত হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে হুথিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, সৌদি আরবেও নতুন করে হামলা চালিয়েছে হুথিরা। হামলার পর সৌদি গোয়েন্দা সূত্রের দাবি, বিদ্রোহী গোষ্ঠীটি আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হুথিদের হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে।

তিনি অভিযোগ করেন, হুথিরা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।

তবে সৌদি জোটের এসব অভিযোগের বিষয়ে হুথি কিংবা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মারিবে হুথিদের ড্রোন হামলা প্রতিহতের দাবি ইয়েমেনের, সৌদিতেও হামলায় আহত ১১

বিস্তারিত কমেন্টে