বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০০:৫২
শিরোনাম
● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● নাটোরে মৎস্য ও মাদকবিরোধী অভিযান, জেল-জরিমানা

আঙুলে চোট পেয়েছেন তাইজুল, প্রস্তুতি ম্যাচে বল করতে পারেননি বাংলাদেশের স্পিনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:০৯
শেয়ার: mail
আঙুলে চোট পেয়েছেন তাইজুল, প্রস্তুতি ম্যাচে বল করতে পারেননি বাংলাদেশের স্পিনার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। চোটের কারণে ম্যাচের দ্বিতীয় দিনে তিনি বোলিং করতে পারেননি।

গতকাল ব্যাটিংয়ের সময় কোরি রকিচ্চলির বলে লেগ বিফোর হওয়ার আগে ১৫ বলে ১০ রান করেন তাইজুল। ব্যাটিং করার সময়ই তাঁর বোলিং হাতের আঙুলে আঘাত লাগে। তবে চোট নিয়েই ইনিংস শেষ করেন তিনি।

চোটের কারণে গতকাল এবং আজ প্রথম ইনিংসে মাঠে বল হাতে নামতে পারেননি এই অভিজ্ঞ স্পিনার। তার পরিবর্তে বিশেষ অনুমতি নিয়ে বোলিং করেন তরুণ পেসার মুশফিক হাসান।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাইজুলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির পাঠানো এক বার্তায় তিনি বলেন, “তাইজুল ইসলাম গতকাল ব্যাটিং করার সময় বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছে। আঙুল খানিকটা থেঁতলে গেছে। এরপর থেকে সেটিতে ব্যান্ডেজ করা হয়েছে। আজ পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবারও পর্যবেক্ষণ করা হবে।”

তাইজুলের পরিবর্তে মুশফিক হাসানকে বোলিং করানোর বিষয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, “তাইজুলের জায়গায় ওদের ম্যানেজমেন্ট ও আম্পায়ারদের সঙ্গে কথা বলে আমরা একটি সুযোগ নিয়েছি, যাতে মুশফিককে দেখতে পারি। তারা সম্মতি দেওয়ায় আজ মুশফিক বোলিং করেছে।”

এখন তাইজুলের চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। আগামীকাল আঙুলের অবস্থা মূল্যায়নের পরই বোঝা যাবে, আসন্ন টেস্ট ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কতটা রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আঙুলে চোট পেয়েছেন তাইজুল, প্রস্তুতি ম্যাচে বল করতে পারেননি বাংলাদেশের স্পিনার

বিস্তারিত কমেন্টে