বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮ | রাত ১০:১৮:২৭

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ: জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:১০
শেয়ার: mail
রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ: জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার গুরুতর অভিযোগে তদন্তে চার সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জবি রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এ প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ উত্থাপিত হয়। ওই প্রতিবেদনে উল্লেখিত তথ্য-উপাত্তের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের লক্ষ্যেই এই তদন্ত কমিটি গঠিত হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদকে। কমিটির অন্য দুই সদস্য হলেন— রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেককে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটিকে আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে অভিযুক্ত শিক্ষকদের প্রকৃত সম্পৃক্ততা যাচাই করে তথ্যভিত্তিক রিপোর্ট ও প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি বিগত সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগগুলোও গভীরভাবে অনুসন্ধানের তাগিদ দেওয়া হয়েছে।

তবে প্রকাশিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward