চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফলাফলের পাশাপাশি স্কুল ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়। বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। সম্পূর্ণ লটারির মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রথম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম শ্রেণি বাদে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের অন্যান্য সকল শ্রেণিতে পূর্বের ন্যায় নির্ধারিত ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
kalprakash.com/IM