মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩২:৩৩
শিরোনাম
জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে ২০৩০ সালের মধ্যে ৬টি নতুন গ্যাস কূপ খনন করবে সরকার ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা জবিতে প্রথমবার স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন ৩৪ শিক্ষক টানা দুই বছর গুণী প্রধান শিক্ষক নাটোরের স্বপ্না রানী বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

টানা চার দিন থাকতে পারে বৃষ্টি, চট্টগ্রামে পাহাড়ি ভূমিধসের আশঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
টানা চার দিন থাকতে পারে বৃষ্টি, চট্টগ্রামে পাহাড়ি ভূমিধসের আশঙ্কা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে শুক্রবার (৭ আগস্ট) দুপুর পর্যন্ত ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারি বর্ষণের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের মারাত্মক আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়, প্রাক-প্রকোপের অংশ হিসেবে আগামী চার দিন সারা দেশেই মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে প্রবল বর্ষণের কারণে মাটি আলগা হয়ে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত বা ঝুঁকিপূর্ণ পয়েন্টে ভূমিধস হতে পারে।

আবহাওয়ার নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এরপর আগামী শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের এই ধারা অব্যাগত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রবি ও সোমবারও দেশের প্রায় সবকটি বিভাগেই এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

টানা চার দিন থাকতে পারে বৃষ্টি, চট্টগ্রামে পাহাড়ি ভূমিধসের আশঙ্কা

বিস্তারিত কমেন্টে